logo

সময়: ১২:৫৬, শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

চারঘাট বালুর ঘাটে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল জব্দ

Masud Rana
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ | সময়ঃ ১০:০১
photo
চারঘাট বালুর ঘাটে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটায় উপজেলার মুক্তারপুর বালুর ঘাট এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় বালুর স্তুপের ভেতর থেকে ৩৬০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ ইউসুফপুর বিওপি’র একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চারঘাট থানাধীন মুক্তারপুর বালুর ঘাট এলাকায় মাদক কারবারীরা বিক্রয়ের উদ্দেশ্যে মাদক লুকিয়ে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা বালুর ঘাটে তল্লাশি অভিযান চালিয়ে একটি বালুর ঢিবির ভেতর লুকানো অবস্থায় শপিং ব্যাগে ৩৬০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…