logo

সময়: ০১:৫৭, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ০১:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের

Ekattor Shadhinota
১৫ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ০৯:০০
photo
জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের


মোঃরফিকুল ইসলাম সোহাগ 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় অবস্থিত বুকী নদী—যা সুরমা নদী-এর একটি গুরুত্বপূর্ণ শাখা—এর বর্তমান অবস্থা পরিদর্শন করেছে জাতীয় নদী রক্ষা কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
গত ১২ এপ্রিল সোমবার সকাল ১১টায় জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক (উপসচিব) খোকন কান্তি শাহা’র নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোম্যাসি চাকমা, কমিশনের সহকারী পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) মোঃ আশরাফুল হক এবং ছাতকে দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নাহিদ ইসলাম।
পরিদর্শনকালে প্রতিনিধিদল বুকী নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নদীর স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা, অবৈধ দখল, ময়লা-আবর্জনা ফেলা ও পরিবেশ দূষণের চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে জাউয়াবাজার সংলগ্ন নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, স্থাপনা এবং অপরিকল্পিত বর্জ্য ফেলার বিষয়টি কমিশনের নজরে আসে।
এ সময় কর্মকর্তারা জাউয়াবাজার এলাকার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ প্রদান করা হয়।
পরিদর্শনকালে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা। জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুর মিয়াকে নদী দখলমুক্ত রাখা, বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের জন্য দিকনির্দেশনা দেওয়া হয়।
জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক খোকন কান্তি শাহা বলেন, নদী দখল ও দূষণ বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এবং পরিবেশ সুরক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধিদল নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত মনিটরিং এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…