logo

সময়: ০২:০৪, সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ০২:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

বৈচিত্রের মাঝে ঐক্যের বন্ধনে রাজশাহীতে উদযাপিত হবে পহেলা বৈশাখ

Masud Rana
১২ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ১০:৩৮
photo
বৈচিত্রের মাঝে ঐক্যের বন্ধনে রাজশাহীতে উদযাপিত হবে পহেলা বৈশাখ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আগামী মঙ্গলবার পহেলা বৈশাখ ১৪৩৩
বঙ্গাব্দ। বৈচিত্রের মাঝে ঐক্যের বন্ধনে সারাদেশের ন্যায় রাজশাহীতেও সকলের
অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর, জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিবসটি
উদ্ধসঢ়;যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে ৩০ চৈত্র সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমি ও
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে
রাজশাহী সিমলা পার্কে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে।
পহেলা বৈশাখ সকাল ৭টায় রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও
চিড়িয়াখানা হতে শিশু একাডেমি পর্যন্ত বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত
হবে।
সকাল সাড়ে ৭টায় শিশু একাডেমিতে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ
গান পরিবেশন করা হবে। সকাল পৌঁনে আটটায় একই স্থানে আলোচনা
সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।
১ ও ২ বৈশাখ দুই দিনব্যাপী শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে
নববর্ষের মেলা। মেলার ১ম দিন গম্ভীরা, আলকাপ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্য ও পুতুল
নাট্য আয়োজন করা হবে। মেলার দ্বিতীয় দিন বাউল ও লোক গান এবং
যাত্রাপালার আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে বাংলাদেশ শিশু
একাডেমিতে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা
অনুষ্ঠিত হবে।
পহেলা বৈশাখ সুবিধাজনক সময়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার, সকল
হাসপাতাল, শিশু পরিবার ও শিশু সদনে খৈ, মুড়ি, মুড়কি ও বাতাসার মতো
ঐতিতহ্যবাহী খাবারের ব্যবস্থা করা হবে। শিশু পরিবারের শিশুদের নিয়ে
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কারাবন্দীদের পরিবেশনায়
সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব ব্যবস্থাপনায়
জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ উদ্ধসঢ়;যাপন করা হবে।
দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী
বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা শিশু-কিশোর, শিক্ষার্থী,
প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রবেশমূল্য ছাড়া
দর্শনের জন্য উম্মুক্ত থাকবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…