logo

সময়: ০১:০৩, বুধবার, ১৩ মে, ২০২৬

২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ০১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

ছাতকে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ আটক ১

Ekattor Shadhinota
০৮ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ০৬:৫৫
photo
ছাতকে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ আটক ১

 মোঃরফিকুল ইসলাম সোহাগ 
 সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক নৌ-পুলিশের এক বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ির চালানসহ আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে কোম্পানীগঞ্জের কাঠাগাং সংলগ্ন গৌকুল খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়।  
আটক আব্দুর রহমান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের গৌকুলেরপাড় গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, নদীতে নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদ আসে যে ভারতীয় নাসির বিড়ির একটি বড় চালান ছাতকের দিকে আসছে। এই সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের একটি দল কোম্পানীগঞ্জের কাঠাগাং এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ৪ কার্টুন ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয় এবং আব্দুর রহমানকে আটক করা হয়। জব্দকৃত বিড়ির বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৬৮ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। নৌ-পুলিশের পরিদর্শক মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নৌ-পুলিশের উপ-পরিদর্শক এরশাদ আলী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…