logo

সময়: ০৯:১৭, বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৯:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

মনোহরগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকনদের শিক্ষাশিবির অনুষ্ঠিত

Ekattor Shadhinota
১৫ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ০৪:৪০
photo
মনোহরগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকনদের শিক্ষাশিবির অনুষ্ঠিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা 
বাংলাদেশ জামায়াত ইসলামী মনোহরগঞ্জ উপজেলা শাখার রুকনদের শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা জামায়াত কার্যালয়ে দিনব্যাপী এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির হাফেজ নুরুন্নবীর সভাপতিত্ব উপজেলা সেক্রেটারি ফয়েজুর রহমানের ব্যবস্থাপনায় দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত  ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কুমিল্লা জেলার দক্ষিণের সেক্রেটারি ডক্টর একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নোয়াখালী জেলা আমির খন্দকার ইসহাক, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডক্টর শফিকুল আলম হেলাল, কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট বদিউল  আলম সুজন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী সাইফুল বাড়ি তুহিন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মোহাম্মদ উল্লাহ সহ বিভিন্ন ইউনিয়ন আমিরগন। দিনব্যাপী শিক্ষাশিবির বক্তারা রুকনদের মানোন্নয়নে কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…