logo

সময়: ০৫:০৯, শুক্রবার, ১৫ মে, ২০২৬

১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৫:০৯ অপরাহ্ন

সর্বশেষ খবর

চারঘাটে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

Masud Rana
১৪ মে, ২০২৬ | সময়ঃ ১০:৪৭
photo
চারঘাটে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায়
চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী জেলার
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বৃহস্পতিবার মাননীয়
প্রধানমন্ত্রীর ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায়
পরিচালিত এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় খাল
পুনঃখননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন,
জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত উন্নয়নে সম্ভাব্য সুফল নিয়ে
আলোচনা করা হয়।
এছাড়া প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও
প্রতিবন্ধকতা সম্পর্কে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করেন জেলা

প্রশাসক। তিনি দ্রুত ও সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নের ওপর
গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালটির প্রাক্কলিত দৈর্ঘ্য ১০ দশমিক
৪ কিলোমিটার। এর মধ্যে ইতোমধ্যে ২ দশমিক ২০ কিলোমিটার
খনন কাজ সম্পন্ন হয়েছে।
প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন
ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয়
জনগণের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে আশা
প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…