logo

সময়: ০৫:০৯, শুক্রবার, ১৫ মে, ২০২৬

১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৫:০৯ অপরাহ্ন

সর্বশেষ খবর

ঢাকার কেরাণীগঞ্জ হতে প্রায় ২ লক্ষ টাকা মূল্যমানের ৫৬ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

Ekattor Shadhinota
১৪ মে, ২০২৬ | সময়ঃ ১০:৩৯
photo
ঢাকার কেরাণীগঞ্জ হতে প্রায় ২ লক্ষ টাকা মূল্যমানের ৫৬ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ১৩/০৫/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৬:১০ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

  র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজার সামনে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে।

photo

উক্ত কার্যক্রম পরিচালনা করে একটি যাত্রীবাহী গাড়ি তল্লাশী করে ৫৬ (ছাপ্পান্ন) বোতল ফেনসিডিল, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১,৯৬,০০০/- (এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা), সহ ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম ১। মোঃ রানা মোল্লা (৩৫), পিতা- মোঃ জসিম মোল্লা, সাং-পাথিলা র্ফাম পাড়া ও ২। মোঃ লালটু(৩০), পিতা- মৃত ইজাহার মন্ডল, সাং- বাকা, উভয় থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক বিক্রির নগদ ৪,৫০০/- (চার হাজার পাঁচশত টাকা) ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

  প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী।  তারা দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

  র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…