logo

সময়: ০৫:১০, শুক্রবার, ১৫ মে, ২০২৬

১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৫:১০ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ

Masud Rana
১৪ মে, ২০২৬ | সময়ঃ ১০:৪২
photo
রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর কাটাখালী থানাধীন
পূর্বখানপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান
ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। তবে
বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে মাদক কারবারি ।
বুধবার (১৪ মে) দুপুরে বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে পূর্বখানপুর
এলাকার পদ্মা নদীর চরের ঝাউ বনে অভিযান পরিত্যক্ত অবস্থায় ৩ হাজার
৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে।
এ ব্যপারে পলাতক মাদক কারবারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে
বিজিবি।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…