logo

সময়: ০৪:৫৩, শনিবার, ০৬ জুন, ২০২৬

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৪:৫৩ অপরাহ্ন

সর্বশেষ খবর

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল চাহিদাভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ১২ হাজার কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি, আপনাদের সন্তান হিসেবে। মোঃ ফরাস উদ্দিন চেয়ারম্যান পদপ্রার্থী (সম্ভাব্য) কার্যাদেশের শর্ত তোয়াক্কা না করে মধ্যরাতে ঢালাই: জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত

রাজধানীর শ্যামপুর হতে বিদেশি পিস্তল ও গুলি'সহ ০১ জন'কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

Ekattor Shadhinota
০৮ মে, ২০২৬ | সময়ঃ ১০:৪৮
photo
রাজধানীর শ্যামপুর হতে বিদেশি পিস্তল ও গুলি'সহ ০১ জন'কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

গতকাল ০৭/০৫/২০২৬ তারিখ রাত আনুমানিক ২১:৫০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে অবৈধ মাদক ক্রয়-বিক্রয়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিএমপি ঢাকার শ্যামপুর থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি ঢাকার শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ০৫ (পাঁচ) রাউন্ড গুলি ও ০১ (এক) টি ম্যাগাজিন’সহ ০১ টি বিদেশী পিস্তল উদ্ধারপূর্বক ০১ (এক) জন’কে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আরিফুর রহমান নয়ন (৪১), পিতা- মো: আরশ আলী, সাং- করিমুল্লারবাগ, থানা- শ্যামপুর, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এই সময় তার নিকট হতে ০৩ (তিন) টি মোবাইল ফোন জব্দ করা হয়।

  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্ণিত আসামি শুধু অস্ত্র ব্যবসার সঙ্গেই জড়িত নয়, তার বিরুদ্ধে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানায় মারামারি ছিনতাই’সহ বিস্ফোরক দ্রব্য আইনে ০২ টি মামলা রুজু আছে। সে একজন পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে রাজধানীর শ্যামপুরসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

  এই অভিযান র‌্যাব‑১০ এর নিরবিচ্ছিন্ন গোয়েন্দা কাজ, সময়োপযোগী প্রতিক্রিয়া ও দক্ষতার নিদর্শন। অবৈধ অস্ত্র উদ্ধারসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম উন্মোচনে এটি একটি প্রশংসনীয় উদাহরণ। আপনার কাছে যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদকের বেচাকেনা বা অপরাধমূলক কার্যকলাপের তথ্য থাকে, তাহলে দয়া করে তা র‌্যাবকে অবহিত করুন। আপনার একটি তথ্য একটি পরিবার বা জীবনের রক্ষাকবচ হতে পারে।

  গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন। র‌্যাব-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…