logo

সময়: ০৬:৪২, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৬:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

সোনাইমুড়ীতে ১৬৫ পরিবারের মাথায় হাত পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ অভিযান! 

Jashim Uddin
১৭ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ১০:১০
photo
সোনাইমুড়ীতে ১৬৫ পরিবারের মাথায় হাত পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ অভিযান! 

জসিম উদ্দিন রাজ,(সোনাইমুড়ী)নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে প্রায় ১৬৫ পরিবারকে অনিশ্চিত ভবিষ্যৎ এর দিকে ঠেলে দেওয়া হল, পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযানের মাধ্যমে।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার এর নেতৃত্বে এ হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।  
সরজমিনে জানা যায় যে, সোনাইমুড়ী বাজারের ব্যবসায়ী উজির আলীর ছেলে মফিজ উল্ল্যা জানান,আমার পরিবারে অনেকগুলো লোক আছে আমি একমাত্র উপার্জন কারী ব্যক্তি হই। মাথায় চিন্তার বাজ পড়ে গেছে তাদের খাওয়া এখন কোথায় থেকে মিলবে।
বাজারের আরেক ব্যবসায়ী শাহ আলম অশ্রুসিক্ত নয়নে বলেন, আমার পরিবারের সদস্য সংখ্যা প্রায় ১১ জন। সংসারে দুইজনের ওষুধের খরচ আমাকে চালাতে হয়। এখন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে, ম্যাডাম এই অভিযান কি ভাবে পরিচালনা করলেন। আমরা এখন কার কাছে যাবো, কি খাবো, কিভাবে চলবে সংসার তা আমার বুঝে আসেনা।
নাম প্রকাশে অনিচ্ছুক সোনাইমুড়ী বাজারের এক বড় ব্যবসায়ী বলেন, এই উচ্ছেদ অভিযানগুলো শুধু লোক দেখানোর জন্য বা হাত বদলের জন্য হয়ে থাকে। কাজের কাজ কোন কিছুই হয় না। উচ্ছেদ অভিযানে ম্যাডামের সাথে যেসব লোক আসে তারা যেন একেকজন বহু  ক্ষমতাবান, কি ব্যবহার কি কথা তাদের। হকারদের তারা কোন মানুষই মনে করে না।
সোনাইমুড়ী পৌরসভার শ্রমিক দলের নেতা মো.বাসু বলেন,আজ সরাসরি নিজের চোখে উচ্ছেদ অভিযান দেখলাম। দেখলাম অনেকের গগন বিদারী আর্তনাদ।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে একাধিকবার মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন নি।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…