logo

সময়: ০৬:৪২, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৬:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

চাঁদার টাকা না দেওয়ায় পুঠিয়ায় মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা

Masud Rana
১৭ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ১০:০৪
photo
চাঁদার টাকা না দেওয়ায় পুঠিয়ায় মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহীর পুঠিয়া
পৌরসভাধীন কাউন্সিল বাজারে চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র
করে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে
প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত
আনছার আলীর ছেলে জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান
খুলে ভেতরে বসে ছিলেন। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের
কামালের ছেলে মো. মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে চাঁদার
টাকা দাবি করে। স্থানীয়রা জানায়, নেশার জন্য টাকা না পেয়ে
দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে
হাতাহাতি ধস্তাধস্তির একপর্যায়ে মাইনুল তার সঙ্গে থাকা ছুরি
দিয়ে জুয়েলের বুকে সজোরে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত মাইনুলকে ধাওয়া করে আটক
করে এবং গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে।
পরে খবর পেয়ে পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে
জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান,
স্থানীয়রা আসামিকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। আমরা
তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছি। থানায় জিজ্ঞাসাবাদ
চলছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক
হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…