নীলফামারী জেলা প্রতিনিধিঃ
সদ্য সমাপ্ত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনেই জয়লাভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থীরা।
বেসরকারি ভাবে ঘোষিত
ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নীলফামারী-০১ ডোমার - ডিমলা আসনে বিজয়ী হয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী আব্দুস সাত্তার।
তিনি পেয়েছেন ১,৪৯,২১৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেজুর গাছ প্রতিকের প্রার্থী মঞ্জুরুল ইসলাম আফেন্দী পেয়েছেন ১,১৮,১৬০ ভোট।
নীলফামারী-০২ আসনে বিজয়ী হয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ। তিনি পেয়েছেন ১,৪৫,২০২ ভোট। তার
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহারিন ইসলাম তুহিন। তিনি পেয়েছেন ১,৩৪,৫৭৯ ভোট।
নীলফামারী-০৩ (জলঢাকা) আসনে মোট ১০৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে বিজয়ী হয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী । তিনি পেয়েছেন ১,০৮,৫৬০ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ আলী। তিনি পেয়েছেন ৮৯,১০২ ভোট।
নীলফামারী-০৪ আসনে বিজয়ী হয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী হাফেজ আব্দুল মুত্তাকিম।
তিনি পেয়েছেন ১,২৪,৮৬৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল গফুর সরকার (ধানের শীষ) পেয়েছেন ৮১,৫২৬ ভোট।
এ ফলাফলের মাধ্যমে নীলফামারী জেলায় জামায়াত তাদের শক্ত অবস্থান সুসংহত করেছে। চারটি আসনেই দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের জয় দলটির জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে.