রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ৪ হাজার ৭০২ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক (তালা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী জামাত-এনসিপি জোটের প্রার্থী ডাঃ আব্দুল আহাদ (শাপলাকলি) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট এবং বিএনপি প্রার্থী এ কে এম কামরুজ্জামান (ধানের শীষ) পেয়েছেন ৯৭ হাজার ৭২৭ ভোট।
সহকারী রিটার্নিং অফিসার ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাদ্দাম হোসেন জানান- দিনাজপুর-৫ আসনে এবারে বিএনপি, জামায়াত-এনসিপি জোট, জাতীয় পার্টি স্বতন্ত্র সহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ¦ীতা করেন। এই আসনে ১৪১টি কেন্দ্রে এবারে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬জন ভোটারের মধ্যে ৩ লাখ ৩৮ হাজার ৬৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার প্রায় ৭২ শতাংশ (৭১.৯৩৫%)। এ জেড এম রেজওয়ানুল হক পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। স্বতন্ত্র নির্বাচন করায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়। ১৯৯৬ সালের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথম বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।