হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা, নীলফামারী প্রতিনিধি
নীলফামারী-০৩ জলঢাকা আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী দাঁড়িপাল্লা প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
বেসরকারী ভাবে ঘোষিত ফলাফলে, দাঁড়িপাল্লা প্রতীকে ওবায়দুল্লাহ সালাফী মোট ১ লাখ ৯ হাজার ৬৮৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী (ধানের শীষ) পেয়েছেন ৮৯ হাজার ৮০৭ ভোট।
এ ছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ রোহান চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৩৯১ ভোট এবং হাতপাখা প্রতীকের মোঃ আমজাদ হোসেন সরকার পেয়েছেন ৯৯০ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার: ৭০.৫৩%।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে নীলফামারী-৩ জলঢাকা আসনের ১০৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় নির্বাচন কমিশনের নির্দেশনানুযায়ীএবং চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৪৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৪৪ হাজার ৫৬৭ জন, পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।
গত নির্বাচনের তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে ১৯ হাজার ১০৫ জন। বেসরকারি ফলাফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা গেছে।