logo

সময়: ১০:২১, শনিবার, ০৯ মে, ২০২৬

২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:২১ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীর বাঘায় অর্ধকোটি টাকার জিরা ছিনতাইয়ের অভিযোগ

Masud Rana
০৭ মে, ২০২৬ | সময়ঃ ১০:১৮
photo
রাজশাহীর বাঘায় অর্ধকোটি টাকার জিরা ছিনতাইয়ের অভিযোগ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় প্রায় অর্ধকোটি
টাকার জিরা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার আড়ানী বাজার এলাকায় এ ঘটনা
ঘটে।
এ ঘটনায় জিরা ব্যবসায়ী মিলন হোসেন বাঘা থানায় লিখিত
অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার ঘটনাস্থল
পরিদর্শন করেছে পুলিশ।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মিলন হোসেনের বাড়ি
রাজশাহী শহরে। তিনি দীর্ঘদিন ধরে জিরার ব্যবসা করেন। কয়েকদিন
আগে আড়ানী বাজারের ব্যবসায়ী শান্ত নামে এক ব্যক্তি তার কাছ থেকে
এক ট্রাক জিরা কেনার আগ্রহ প্রকাশ করেন।
পরে দরদাম চূড়ান্ত হলে বুধবার দুপুরে মিলন হোসেন এক ট্রাক জিরা
নিয়ে বাঘার আড়ানী বাজারে যান। সেখানে শান্ত জিরাগুলো বুঝে
নিয়ে নগদ ২৫ লাখ টাকা পরিশোধ করেন এবং বাকি ২৪ লাখ টাকার
একটি চেক দেন।
মিলন হোসেন অভিযোগ করেন, চেকের টাকা আড়ানী বাজারের একটি
ব্যাংক থেকে তুলে দেওয়ার কথা বলে শান্তসহ কয়েকজন তাকে সঙ্গে নিয়ে
হাঁটতে থাকেন। একপর্যায়ে একটি গলির মধ্যে নিয়ে তাকে ছুরির
মুখে জিম্মি করে নগদ ২৫ লাখ টাকা ও চেক ছিনিয়ে নেওয়া হয়।
তিনি আরও জানান, টাকা ও চেক কেড়ে নেওয়ার পর তাকে আড়ানী বাজার
ছেড়ে চলে যেতে বলা হয়। তবে তিনি টাকা ফেরতের দাবিতে সেখানে
অবস্থান করেন। পরে রাত ১০টার দিকে শান্ত, তার মামা সুজাত আহমেদ
তুফানসহ কয়েকজন মিলে ট্রাকে থাকা সব জিরা আটকে রাখেন বলে
অভিযোগ করেন তিনি।
ঘটনার পর স্থানীয় বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল
হককে বিষয়টি জানানো হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি করেন

মিলন হোসেন। পরে বাধ্য হয়ে রাতেই তিনি বাঘা থানায় লিখিত
অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল করিম বলেন,
ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…