logo

সময়: ০১:১৮, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Masud Rana
২৫ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০৯:৫৫
photo
রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবা-সহ আব্দুস সালাম প্রামাণিক (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাত পৌনে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার খোরবোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার আব্দুস সালাম, সে রাজশাহীর বাঘা থানার গাঁওপাড়া গ্রামের ইউনুস প্রামাণিকের ছেলে।  বর্তমানে বোয়ালিয়া থানার খোরবোনা এলাকায় বাসিন্দা।

বুধবার দুপুরে এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এসআরবি জানায়, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার সকালে তাঁকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…