logo

সময়: ০১:০৮, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

জলঢাকায় ৯ বছর ধরে বন্ধ সেটেলমেন্ট অফিসের কার্যক্রম সেবা থেকে বঞ্চিত জনগন

Ekattor Shadhinota
২৫ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০৯:৪৭
photo
জলঢাকায় ৯ বছর ধরে বন্ধ সেটেলমেন্ট অফিসের কার্যক্রম সেবা থেকে বঞ্চিত জনগন

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান  নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় ৯ বছর ধরে বন্ধ সেটেলমেন্ট অফিসের কার্যক্রম। সেবা থেকে বঞ্চিত জনগন।  

খবর নিয়ে জানাযায়, জলঢাকা  উপজেলায় সহকারী সেটেলমেন্ট অফিসের পেশকার,সার্ভেয়ার সহ ৮ কর্মকর্তা-কর্মচারি কর্মরত রয়েছে। এদের মধ্যে গত ৯ বছর ধরে অফিসে আসেনি সহকারী সেটেলমেন্ট অফিসার বায়তুল কবির সরকার। তিনি রংপুর বিভাগের ১৯ টি উপজেলা অফিসের দায়িত্বে থাকায় জলঢাকা অফিসে না এসে রংপুর অফিসে বসে কাজ করছেন।  

এদিকে সেবা নিতে এসে সেবা না পাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। তারা সেটেলমেন্ট অফিসের দায়িত্বরতদের অফিসে শতভাগ উপস্থিতি সহ এ অফিসের কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন।  

অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দাবি,এ অফিসে ২০১৮ সাল থেকে কোন কার্যক্রম না থাকায় আমরা অলস সময়ে কাটাচ্ছি। তাই অনেকে সময় মত অফিসে আসেন না। আর শুধুমাত্র  অফিসের কাজে কোন  কাগজে সেটেলমেন্ট অফিসারের স্বাক্ষর লাগলে তা নিতে রংপুরের অফিসে যেতে হয় ।তাও আবার অনেক সময়  তাকে পাওয়া যায় না। আর পাওয়া না গেলে হয়রানি হতে হয়।

জানাগেছে,উপজেলার জমি কেনাবেচার ক্ষেত্রে পর্চা,নকশা সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজ পত্র সেটেলমেন্ট অফিস থেকে সংগ্রহ করতে হতো। এজন্য মানুষের হয়রানি কমাতে সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের পাশে সাবেক আদালত ভবনে স্থাপিত  সহকারী সেটেলমেন্ট অফিসে দুইজন কর্মকর্তা সহ মোট নয়জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেন। এ অফিসের মূল দায়িত্বে থাকা সহকারী সেটেলমেন্ট অফিসার বায়তুল কবির সরকার বর্তমানে

রংপুর বিভাগের ১৯ টি উপজেলা অফিসের দায়িত্বে থাকায

রংপুর অফিসে বসে কার্যক্রম চালাচ্ছেন । তার অবর্তমানে  জলঢাকা অফিসে কার্যক্রম চালানোর জন্য কোন কর্মকর্তাকে  দায়িত্ব দেওয়া হয়নি। 

বুধবার সরেজমিন ঘুরে দেখা গেছে, গত ৯ বছর ধরে সেটেলমেন্ট অফিসে কর্মরতররা ঠিক সময় মত অফিসে না আসায় সব কক্ষই বন্ধ থাকায় সাধারণ মানুষ সেবা নিতে এসে কোন প্রকার সেবা ও সুযোগ সুবিধা না পেয়ে ফিরে যাচ্ছেন প্রতিনিয়ত। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, এ দফতরটি আমাদের অধীনে নয়,তাই তদারকি করতে পারি না। আমার অফিসের পাশে  সেটেলমেন্ট অফিসটি হলেও তারা তাদের মতো করে কার্যক্রম চালাচ্ছে। তারপরও সাধারণ মানুষের হয়রানি কমাতে বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে সরকারী অফিস বন্ধ থাকার কোন নিয়ম নেই বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…