logo

সময়: ০১:১৮, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর

Masud Rana
২৫ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০৯:৫২
photo
রুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ (২০২৬-২৭) ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে চলতি বছরের ১২ ডিসেম্বর থেকে। আবেদন করা যাবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত যোগ্যতা অনুসারে আবেদন করতে হবে রুয়েটের ওয়োবসাইটে  (www.admission.ruet.ac.bd)। আবেদন প্রক্রিয়া শেষে অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) দুইটি কেন্দ্রে (রুয়েট ও বুয়েট) অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামরুজ্জামান।

সভার সিদ্ধান্ত অনুসারে, নির্ধারিত ওয়েবসাইটে (www.admission.ruet.ac.bd) আবেদনের পাশাপাশি প্রবেশপত্র সংগ্রহ, সিটপ্ল্যান, রেজাল্ট পাবলিকেশনের তারিখ সহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ  (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য উচ্চতর গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজীতে সর্বমোট ৮০টি প্রশ্নে ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ‘খ’ গ্রুপে ভর্তিচ্ছু প্রার্থীদেরকে অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অংকন (Freehand Drawing) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual Spatial Intelligence) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি
১২ শতাধিক আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…