logo

সময়: ০১:১৮, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

সুনামগঞ্জে যুবলীগ সভাপতি গ্রেফতার সিলেট:

Ekattor Shadhinota
২৫ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০৯:৫০
photo
সুনামগঞ্জে যুবলীগ সভাপতি গ্রেফতার সিলেট:

>ফেসবুক ম্যাসেনজার, হোয়াটস আ্যাপ,টেলিগ্রাম গ্রুপে উস্কানিমুলক পোষ্ট প্রচারে উৎসাহিত করণ,অর্থায়ন করে সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টায় লিপ্ত থাকার অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের সভাপতি (আহ্বায়ক) হাফিজ উদ্দিন পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাফিজ, তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মনজুর আলীর ছেলে। তিনি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী যুবলীগের তাহিরপুর উপজেলা শাখার যুবলীগের সভাপতি ও সরকার পততের পুর্বে তাহিরপুর উপজলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীল পদে ছিলেন।    
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের মঙ্গলবার রাতে তাহিরপুর থানা পুলিশের একটি বিশেষ দল সদরের উজান তাহিরপুর গ্রাম সংলগ্ন তাহিরপুর-আনোয়ার সড়ক থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফ্তার করে।

সুনামগ্ঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল জানান, গ্রেফতার উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ ও তার সহযোগি উপজেলার মোদেরগাঁও গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে উপজেলা যুবলীগের সেক্রেটারী আত্মগোপনে থাকা রায়হান উদ্দিন রিপন ওরফে ডিজেল চোর কাম চোরাকারবরি রিপন সহ নিষিদ্ধ রাজণৈতিক সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ফেসবুক ম্যাসেনজার,হোয়াটস আ্যাপ,টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে দেশব্যাপী ফেসবুকে উস্কানিমুলক পোষ্ট প্রচারে উৎসাহিত করণ, অর্থায়ন করে সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টায় লিপ্ত ছিলেন।      

বুধবার তাহিরপুর থানার ওসি মো: ফারুক আহম্মেদ জানান, আটককৃত হাফিজকে থানায় সম্প্রতি দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
-

।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…