logo

সময়: ০৭:২৮, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৭:২৮ অপরাহ্ন

সর্বশেষ খবর

লক্ষাধিক টাকার ভারতীয় অলিভওয়েল জব্দ: ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান

Ekattor Shadhinota
২২ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১১:২১
photo
লক্ষাধিক টাকার ভারতীয় অলিভওয়েল জব্দ: ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের নিয়মিত টহল ও তল্লাশি অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অলিভওয়েল জব্দ করা হয়েছে। চোরাকারবারিরা ভারত থেকে সীমান্ত পথে এসব তেল পাচার করে এনে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (২২ নভেম্বর) ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ফুটপেট্রোল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময়  ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব এম আর সাঈদ  ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অভিযানে এসআই জাহিদসহ পুলিশের অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

অভিযান চলাকালে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দিলে চালক ও সংশ্লিষ্টরা গাড়িটি না থামিয়ে দুটি সাদা বস্তা মহাসড়কের পাশে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা সন্দেহজনক ওই দুটি বস্তা উদ্ধার করে তল্লাশি চালালে ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অলিভওয়েল পাওয়া যায়। জব্দকৃত এসব ভারতীয় অলিভওয়েলের আনুমানিক সিজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা ।

এ বিষয়ে  সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন  বলেন, ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সীমান্ত সংলগ্ন এলাকা ও জনবহুল স্থানে আমাদের নিয়মিত চেকপোস্ট এবং ফুটপেট্রোল কার্যক্রম অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

অন্যদিকে  ভূরুঙ্গামারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব এম আর সাঈদ জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও সীমান্ত চোরাচালান রোধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফেলে যাওয়া বস্তা থেকে উদ্ধারকৃত ভারতীয় অলিভওয়েলগুলো জিডিমূলে থানায় জমা রাখা হয়েছে। এই চোরাকারবারের সাথে জড়িতদের পরিচয় শনাক্ত করা এবং জব্দকৃত মালামালের প্রকৃত মালিকানা নির্ধারণ সাপেক্ষে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী পুলিশের এমন তাৎপর্যপূর্ণ ও নিয়মিত অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং সীমান্তবর্তী উপজেলায় চোরাচালান ও অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…