logo

সময়: ০৭:২০, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৭:২০ অপরাহ্ন

সর্বশেষ খবর

আগামীকাল এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

Ekattor Shadhinota
২২ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:২২
photo
আগামীকাল এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা ও নাশকতার পরিপ্রেক্ষিতে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সরকারের এই সংলাপ উদ্যোগ শুরু হতে যাচ্ছে।

 

প্রধানমন্ত্রীর কার্যালয় ও এনসিপি সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জুলাই আন্দোলনে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও প্রধানমন্ত্রী আলাদাভাবে বৈঠক করবেন। পরে প্রয়োজনে একটি সর্বদলীয় বৈঠকও অনুষ্ঠিত হতে পারে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর ঐক্য গড়ে তুলতেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করবে। আমরা এই আমন্ত্রণকে ইতিবাচকভাবে দেখছি। এনসিপি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তিতেই হতে হবে।

 

এনসিপি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকের বিষয়ে দলটির সঙ্গে যোগাযোগ করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। বৈঠকে এনসিপি নেতারা জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব কারণে রাজনৈতিক ঐক্যে ফাটল ধরেছে, তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। বিশেষ করে বিএনপির কিছু নেতাকর্মী কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগগুলো প্রধানমন্ত্রীকে জানানো হবে। পাশাপাশি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ দলটির পাঁচ দফা দাবিও বৈঠকে উপস্থাপন করা হবে।

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…