logo

সময়: ০২:৪৬, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

খিলগাঁও থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা গ্রেফতার

Ekattor Shadhinota
২১ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০৬:০৩
photo
খিলগাঁও থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা গ্রেফতার

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রমনা থানার বর্তমান সহ-সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- তামজীদ হাসান (২৪)।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ০৪:১০ ঘটিকায় খিলগাঁও থানার একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তামজীদ হাসান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রমনা থানার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিল।

 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র : ডিএমপি

।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…