রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রমনা থানার বর্তমান সহ-সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- তামজীদ হাসান (২৪)।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ০৪:১০ ঘটিকায় খিলগাঁও থানার একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তামজীদ হাসান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রমনা থানার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র : ডিএমপি
।