logo

সময়: ০২:৫০, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

জবি ছাত্রদল নেতা তামাসুলের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনে মুসল্লিদের মাঝে নামাজের টুপি বিতরণ

Ekattor Shadhinota
২১ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:১৩
photo
জবি ছাত্রদল নেতা তামাসুলের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনে মুসল্লিদের মাঝে নামাজের টুপি বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জুমার নামাজের আগে মুসল্লিদের মাঝে নামাজের টুপি বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক সদস্য তামাসুল ইসলাম সোহান। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

শুক্রবার (২০ নভেম্বর) এ কর্মসূচির আয়োজন করেন তিনি। এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান তামাসুল।

এ বিষয়ে তামাসুল ইসলাম সোহান বলেন, ‘বাংলাদেশের সংকটময় সময়ে জিয়া পরিবার সব সময় দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই জিয়া পরিবারের একজন নক্ষত্র আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশের পুনর্গঠনে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সবাইকে দেশ গঠনে উদ্বুদ্ধ করছেন। ’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে এই অচল বাংলাদেশ ইনশাআল্লাহ একটি সচল ও সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। তিনি সুস্থ থাকলে এবং ফ্যাসিবাদ মোকাবিলায় সবাই তাঁকে সহযোগিতা করলে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে। আগামী দিনে তাঁর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বদরবারে আরও উজ্জ্বলভাবে পরিচিত হবে।’

সবশেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে জিয়া পরিবারের সদস্য, বাংলাদেশের সর্বস্তরের মানুষ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণ ও মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চান।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…