logo

সময়: ১০:০৬, সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:০৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

জয়পুরহাটে শৃঙ্খলা ভঙ্গের করায় জিয়া পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান বহিষ্কার

zahurul islam
০৯ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০৩:৫৯
photo
জয়পুরহাটে শৃঙ্খলা ভঙ্গের করায় জিয়া পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান বহিষ্কার

মোঃ জহুরুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধিঃ ০৯ নভেম্বর ২০২৬ ইং
 জয়পুরহাটে শৃঙ্খলা ভঙ্গের করায় জিয়া পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ মারুফ হাসান বহিষ্কার করা হয়েছে।

গত ৭ নভেম্বর ২০২৬ ইং তারিখে জয়পুরহাট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মোঃ মারুফ হাসান, সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ পৌর শাখা জয়পুরহাট তার বক্তব্য প্রদানকালে সংগঠন বিরোধী ও আপত্তিকর শব্দ চয়ন ব্যবহার করলে উপস্থিত সকলে প্রচন্ড ক্ষুদ্ধ ও অসন্তোষ প্রকাশ করেন। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে জনমনে বিরুপ প্রতিক্রয়ার সৃষ্টি হয় যা জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার দৃষ্টিগোচর হয় এবং সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়। এমন সংগঠন বিরোধী বক্তব্য ও শৃৃঙ্খলা ভঙ্গের কারণে মোঃ মারুফ হাসান, সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ, পৌর শাখা জয়পুরহাটকে অদ্য ০৮ নভেম্বর  ২০২৬ ইং তারিখ হতে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ হতে বহিষ্কার করা হলো।

জয়পুরহাট জেলা জিয়া পরিষদ নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক মো: আমিনুর রহমান (বকুল) ও সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম‘স্বাক্ষরিত’এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…