logo

সময়: ০৯:৫৬, সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ০৯:৫৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

কালীপূজার আনন্দে সনাতন ধর্মাবলম্বীদের পাশে আবু ইউসুফ, মণ্ডপে মণ্ডপে শুভেচ্ছা বিনিময়

Ekattor Shadhinota
০৯ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:৩১
photo
কালীপূজার আনন্দে সনাতন ধর্মাবলম্বীদের পাশে আবু ইউসুফ, মণ্ডপে মণ্ডপে শুভেচ্ছা বিনিময়

ধর্মীয় ভিন্নতা নয়, মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনই হোক সমাজের মূল শক্তি—এমন বার্তা নিয়ে শারদীয় কালীপূজা উপলক্ষে জয়পুরহাটের কালাই পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়েছেন মেয়র পদপ্রার্থী আবু ইউসুফ মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় কালাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আওড়া ও কাথাইল কালীমন্দির পরিদর্শন করেন তিনি। পূজামণ্ডপে উপস্থিত ভক্ত-পূজারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আনন্দ-উৎসবে অংশ নেন।

এ সময় আবু ইউসুফ মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা সমান। একে অপরের ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থেকে মিলেমিশে বসবাস করাই আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। কোনো বিভেদ নয়, পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার মধ্য দিয়েই শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে। প্রত্যেকের উৎসব আনন্দময় ও নির্বিঘ্ন হোক—এটাই প্রত্যাশা। সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার মধ্য দিয়েই সম্প্রীতির প্রকৃত পরিচয় ফুটে ওঠে।

আবু ইউসুফ মোহাম্মদ মাহবুবুর রহমান কালাই পৌর এলাকার একজন ব্যবসায়ী ও সমাজসেবক। 

পূজামণ্ডপে তাঁর উপস্থিতি, শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…