logo

সময়: ০৯:৫৬, সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ০৯:৫৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সারের ব্যবসা, আবারও ৫০ বস্তা সার জব্দ

Ekattor Shadhinota
০৯ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১১:৫১
photo
চুয়াডাঙ্গায় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সারের ব্যবসা, আবারও ৫০ বস্তা সার জব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে আবারও বিপুল পরিমাণ সার জব্দ করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর)  বিকালে দিকে উপজেলার নওদা হাঁপানিয়া গ্রামে শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বারে করে নিয়ে যাওয়ার সময় ৫০ বস্তা সার জব্দ করা হয়।  
এ ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা হাসান নামে এক সার ক্রেতাকে আটক করা হয়েছে। এই জব্দকৃত সারের মালিক উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে মিনারুল ইসলাম। জব্দ করা সার ও আটক ব্যক্তিকে আলমডাঙ্গা থানায় নেওয়া হয়েছে।  

এর আগে গত ১৩ সেপ্টেম্বর এই একই ব্যক্তি মিনারুলের কাছ থেকে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রাম থেকে অবৈধভাবে পাচারের সময় একটি ট্রাকে থাকা ৪৪০ বস্তা সার জব্দ করেছিল পুলিশ। ওই সারগুলো মিনারুল ইসলামের ছিল।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে দিকে নওদা হাঁপানিয়া এলাকায় লাটাহাম্বারে করে সার পরিবহনের সময় স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা গাড়িটির গতিরোধ করে পুলিশকে খবর দেন। পরে হাঁপানিয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রবাস কুমার ঘটনাস্থলে পৌঁছে সারবোঝাই লাটাহাম্বার, চালক ও সার ক্রেতা হাসানকে আটক করেন। জব্দ করা ৫০ বস্তা সারের মধ্যে ডিএপি ২০ বস্তা, ইউরিয়া ২৫ বস্তা এবং টিএসসি ৫ বস্তা। জব্দকৃত সারগুলো আলমডাঙ্গার ভাংবাড়ীয়া বাজারের মনিরুল স্টোরের স্বত্বাধিকারী মনিরুল ইসলামের। তিনি প্রায় ৩০ বছর ধরে কোনো ধরনের লাইসেন্স ছাড়াই সারের ব্যবসা করে আসছেন বলে নিজেই স্বীকার করেছেন। তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অনুমোদিত ডিলার নন বলেও জানিয়েছেন। বিভিন্ন স্থান থেকে সার কিনে কৃষকদের কাছে সামান্য লাভে বিক্রি করেন বলে দাবি তাঁর।

এদিকে মনিরুল স্টোরের মালিক মনিরুল ইসলাম তিনি ৫০ বস্তা সার মেহেরপুরের গাংনীর হাসানের কাছে বিক্রির কথা স্বীকার করে তিনি জানান, প্রায় ৩০ বছর ধরে তিনি সারের ব্যবসা করছেন। তিনি বিসিআইসির কোনো ডিলার নন এবং তাঁর কোনো লাইসেন্সও নেই। বিভিন্ন স্থান থেকে সার কিনে সামান্য লাভে কৃষকদের কাছে বিক্রি করেন। 

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, 'এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মূল অভিযুক্ত মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা হবে কি না -এমন প্রশ্নে তিনি বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট অভিযুক্তদের নামে মামলা করা হবে।'

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…