logo

সময়: ১০:০৬, সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:০৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

নন্দীগ্রামে ২০ লিটার চোলাইমদ উদ্ধার, নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

Ekattor Shadhinota
০৯ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০৬
photo
নন্দীগ্রামে ২০ লিটার চোলাইমদ উদ্ধার, নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ লিটার চোলাইমদ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় শ্রীমতি সুবর্ণা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী বিশ্বজিৎ চন্দ্র সরকার (৪৫) পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার হাটুয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নন্দীগ্রাম থানা পুলিশ। এ সময় শ্রীমতি সুবর্ণার হেফাজত থেকে ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মদ জব্দ করা হয়।

পুলিশ জানায়, পলাতক বিশ্বজিৎ চন্দ্র সরকার নন্দীগ্রাম উপজেলার হাটুয়া গ্রামের গোপেশ চন্দ্র সরকারের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার নারী ও তাঁর পলাতক স্বামীর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) সাম মোহাম্মদ বলেন, ২০ লিটার চোলাইমদসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) গ্রেপ্তার আসামি শ্রীমতি সুবর্ণাকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…