logo

সময়: ১০:০৬, সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:০৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

Ekattor Shadhinota
০৯ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১১:০৮
photo
নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছেড়ে যাওয়ার পর এই প্রথম তার এ ধরনের আনুষ্ঠানিক কোনো যোগাযোগের খবর জানা গেল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার আইনজীবীর মাধ্যমে ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে চিঠি পাঠিয়ে ওই আবেদন করেছেন শেখ হাসিনা।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে দেওয়া চিঠিতে শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এমতাবস্থায়, তার জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। ’

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…