logo

সময়: ১০:০২, শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:০২ অপরাহ্ন

সর্বশেষ খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরা হয়। ফুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১৪ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যমানের ৪১ কেজি গাঁজা ও ৭১ বোতল উইনসেরেক্মস সিরাপ’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন মনোহরগন্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যমানের ৪১ কেজি গাঁজা ও ৭১ বোতল উইনসেরেক্মস সিরাপ’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

Ekattor Shadhinota
০৭ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০৬:৩১
photo
১৪ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যমানের ৪১ কেজি গাঁজা ও ৭১ বোতল উইনসেরেক্মস সিরাপ’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

গতকাল ০৬/১১/২০২৬ তারিখ ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকা হতে বিপুল পরিমান মাদকসহ মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ০৬/১১/২০২৬ তারিখ দুপুর অনুমান ১২:২৫ ঘটিকায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা টু বরিশাল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৪১ (একচল্লিশ) কেজি গাঁজা যার আনুমানিক বাজার মূল্য ১২,৩০,০০০/- (বারো লক্ষ ত্রিশ হাজার টাকা সহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

photo

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মাইনুল ইসলাম (৩৬), পিতা- মোঃ রফেস মীর, সাং- পৈকখালী, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর বলে জানা যায়। এ সময় আটককৃত ব্যক্তির নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩১,১৮৫/- ও ০১টি মোবাইল ফোন এবং মাদক বহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

  অপর একটি অভিযানে গতকাল ০৬/১১/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১৪:৩০ ঘটিকায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজার পূর্ব পাশে খুলনা টু ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৭১ বোতল উইনসেরেক্স সিরাপ, যার আনুমানিক মূল্য ২,১৩,০০০/- (দুই লক্ষ তেরো হাজার টাকা) সহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আলী হোসেন (৫৬), পিতা- মৃত হাসেম ভূইয়া, সাং- কোলকাতা ভোগদীয়া, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়। এ সময় আটককৃত ব্যক্তির নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৯০০/- ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

  প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজা ও উইনসেরেক্স সিরাপ’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…