logo

সময়: ০৯:৫৬, শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ০৯:৫৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরা হয়। ফুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১৪ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যমানের ৪১ কেজি গাঁজা ও ৭১ বোতল উইনসেরেক্মস সিরাপ’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন মনোহরগন্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পঞ্চগড়ে লিগ্যাল এইডের মধ্যস্থতায় যৌতুকবিরোধী নিষ্পত্তি

Ekattor Shadhinota
০৭ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:৫০
photo
পঞ্চগড়ে লিগ্যাল এইডের মধ্যস্থতায় যৌতুকবিরোধী নিষ্পত্তি

পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে মধ্যস্থতার মাধ্যমে তিনটি যৌতুকবিরোধী বিরোধের সফল নিষ্পত্তি হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার মাধ্যমে এসব বিরোধের শান্তিপূর্ণ সমাধান করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) জনাব লিমেন্ট রায় এবং স্পেশাল মেডিয়েটর জনাব মোঃ জাকির হোসেনের মধ্যস্থতায় তিনটি যৌতুকবিরোধী বিরোধের সফল নিষ্পত্তি হয়।

জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এ ধরনের মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার ফলে বিরোধে জড়িত পক্ষগুলো আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যার সমাধানের সুযোগ পাচ্ছেন। বিশেষ করে যৌতুকসংক্রান্ত বিরোধের ক্ষেত্রে পারস্পরিক সমঝোতা প্রতিষ্ঠা এবং পারিবারিক অশান্তি নিরসনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আইনি সহায়তা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার সহজলভ্য করা এবং আদালতের দীর্ঘসূত্রতা এড়িয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করা সম্ভব হচ্ছে। এতে সময় ও খরচ কমার পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার পথ সুগম হচ্ছে।

পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসের এমন উদ্যোগকে সাধারণ মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠা এবং বিরোধ নিষ্পত্তিতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে

।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…