logo

সময়: ১০:০২, শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:০২ অপরাহ্ন

সর্বশেষ খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরা হয়। ফুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১৪ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যমানের ৪১ কেজি গাঁজা ও ৭১ বোতল উইনসেরেক্মস সিরাপ’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন মনোহরগন্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দুবলার চরের আলোরকোলে পর্যটক নিখোঁজ, উদ্ধারে কোস্টগার্ড

Ekattor Shadhinota
০৭ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:৩৬
photo
দুবলার চরের আলোরকোলে পর্যটক নিখোঁজ, উদ্ধারে কোস্টগার্ড

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে রিয়াজ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকাল তিনটার দিকে সাগরের পানিতে নেমে পড়লে এ ঘটনা ঘটে। তবে, নিখোঁজ পর্যটকের ঠিকানা সহ বিস্তারিত তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।

কোস্টগার্ড ও জেলে সূত্রে যায়, পশ্চিম সুন্দরবনের শ্যামগরের বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন থেকে সকালে পাস নিয়ে হিরন পয়েন্ট ও নিলকমল হয়ে ইকো ট্যুরিজম নামে একটি  পর্যটকবাহী লঞ্চে ২০ জনের একটি টিম শুক্রবার দুপুরে শরণখোলা উপজেলাধীন দুবলারচরের আলোরকোলে আসেন। তাদের মধ্যে তিন জন পর্যটক সাগরের পানিতে নেমে পড়েন। এসময় পানির তোড়ে পর্যটক রিয়াজ ভেসে যায়। সঙ্গীরা অনেক চেস্টা করেও তাকে রক্ষা করতে পারেনি। নিখোঁজ হবার পর থেকে কোস্টগার্ড অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। সন্ধ্যার পরে অন্ধকার নেমে এলেও কোস্টগার্ড নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেস্টা চালিয়ে যাচ্ছে। 

দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী রাত ৮টার দিকে মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিন জন পর্যটক বিকালের দিকে সাগর তীরের পানিতে নামলে প্রচন্ড পানির চাপে রিয়াজ ভেসে গেলেও অন্য দু'জন তীরে উঠতে সক্ষম হন। ওই দু'জন রিয়াজকে উদ্ধারের জন্য আপ্রান চেস্টা করলেও তারা ব্যর্থ হন। 

বনবিভাগের পশ্চিম বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) হাসানুর রহমান জানান, বুড়িগোয়ালিনী স্টেশন শুক্রবার দুটি পর্যটকবাহী লঞ্চ পাস নিয়ে দুবলারচরে দিকে যায়। পরবর্তীতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কোস্টগার্ড ও বনবিভাগ নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেস্টা করছেন।

কোস্টগার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট মোঃ আবুল কাসেম জানান, ঘটনাটি তিনি অবহিত আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ৮টায় নিখোঁজ পর্যটককে উদ্ধার হয়নি। তবে, কোস্টগার্ড সদস্যরা উদ্ধারের চেস্টা চালিয়ে যাচ্ছেন।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…