logo

সময়: ১০:০২, শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:০২ অপরাহ্ন

সর্বশেষ খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরা হয়। ফুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১৪ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যমানের ৪১ কেজি গাঁজা ও ৭১ বোতল উইনসেরেক্মস সিরাপ’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন মনোহরগন্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডিমলায় ৫০০ কৃষকের মাঝে এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ

Ekattor Shadhinota
০৭ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:৩১
photo
ডিমলায় ৫০০ কৃষকের মাঝে এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ

নীলফামারীর ডিমলায় ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) বিকেলে এনসিসি ব্যাংক পিএলসির সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের জনতা ডিগ্রি কলেজ মাঠে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে এ সময় বক্তব্য দেন, ব্যাংকটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আলহাজ্ব রইছুল আলম চৌধুরী,অধ্যক্ষ মনোয়ার হোসেন, মহিলা দলের সাবেক কেন্দ্রীয় নেত্রী অধ্যাপিকা মোছা. সেতারা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান,খগাখড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লেলিনসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিএনপি দলীয় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম সামসুল আরেফিন জানান, নীলফামারী সদর, ডোমার ও ডিমলা উপজেলার পাঁচশ করে মোট ১ হাজার ৫০০ কৃষকদের এই কৃষি উপকরণ প্রদান হয়েছে। উপকারভোগী একজন কৃষককে ডিএপি সার ২০ কেজি, এমওপি ১৫ কেজি, জিপসাম ১০ কেজি, জিংক ১ কেজি ও ধান বীজ ৫ কেজি করে দেয়া হয়েছে।

।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…