logo

সময়: ১০:০২, শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:০২ অপরাহ্ন

সর্বশেষ খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরা হয়। ফুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১৪ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যমানের ৪১ কেজি গাঁজা ও ৭১ বোতল উইনসেরেক্মস সিরাপ’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন মনোহরগন্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আইসিএসবি কর্তৃক ‘আইপিও ম্যানেজমেন্ট অ্যান্ড ডিরেক্ট লিস্টিং’ শীর্ষক সিপিডি প্রোগ্রাম আয়োজিত

Ekattor Shadhinota
০৭ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:২৩
photo
আইসিএসবি কর্তৃক ‘আইপিও ম্যানেজমেন্ট অ্যান্ড ডিরেক্ট লিস্টিং’ শীর্ষক সিপিডি প্রোগ্রাম আয়োজিত

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর উদ্যোগে ৫ নভেম্বর ২০২৬ তারিখে হাইব্রিড প্ল্যাটফর্মে ‘আইপিও ম্যানেজমেন্ট অ্যান্ড ডিরেক্ট লিস্টিং’ শীর্ষক একটি কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট(সিপিডি) প্রোগ্রাম সফলভাবে আয়োজিত হয়েছে। সিপিডিতে আইপিও ম্যানেজমেন্ট এবং ডিরেক্ট লিস্টিংয়ের সর্ব-সাম্প্রতিক বিষয়াদি নিয়ে আলোচনা হয় ।  
ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শাহজাহান এফসিএস অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সেশনের চেয়ারম্যান ছিলেন আইসিএসবির প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস।  

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক (সাধারণ) জনাব মো. আবুল কালাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি ডিরেক্ট লিস্টিং রুলস, ২০২৬ এবং আইপিও রুলস, ২০২৫-এর প্রস্তাবিত খসড়া সংশোধনীর ওপর একটি সামগ্রিক বিবরণ তুলে ধরেন। তিনি ডিরেক্ট লিস্টিংয়ের অধীনে কোম্পানির যোগ্যতা, ডিরেক্ট লিস্টিংয়ের আবেদন করার যোগ্যতা, ইক্যুইটি সিকিউরিটির মূল্যায়ন, অনুমোদন, আবেদন প্রত্যাখ্যান ও সংশোধন, ডিরেক্ট লিস্টিংয়ের অধীনে শেয়ার অফলোডিং এবং আইপিও-র আবশ্যকীয়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।  
আইসিএসবির প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শাহজাহান এফসিএস দীর্ঘমেয়াদী মূলধন ও পূঁজি বাজারের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে আইপিও এবং ডিরেক্ট লিস্টিংয়ের অপরিহার্য ভূমিকা তুলে ধরেন। তিনি স্বচ্ছতা, কমপ্লায়েন্স পরিপালন এবং শক্তিশালী সুশাসনের ওপর গুরুত্বারোপ করেন এবং সিপিডি প্রোগ্রামের মাধ্যমে উপস্থিত সদস্যগণের পেশাগত দক্ষতার বিকল্প নেই বলে উল্লেখ করেন।
টেকনিক্যাল সেশনে অংশ নেন ট্রিপল এ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-র রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশনের জেনারেল ম্যানেজার এবং চীফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস। আলোচকরা ডিরেক্ট লিস্টিং রুলস, ২০২৬ এবং পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫-এর প্রস্তাবিত প্রধান সংশোধনী বাস্তবায়নের ওপর তাদের বিশেষজ্ঞ মতামত প্রদান করেন। তারা কমপ্লায়েন্সের চ্যালেঞ্জ, সুশাসনের সর্বোত্তম অনুশীলন এবং টেকসই করপোরেট সুশাসনের জন্য বিনিয়োগকারীদের আস্থা ও নৈতিক চর্চা বৃদ্ধিতে কোম্পানি সচিবদের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা করেন। 
সিপিডি প্রোগ্রামের সেশন চেয়ারম্যান জনাব মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস তার সামিং-আপ সেশনের বক্তব্যে বলেন, পেশাগত উৎকর্ষতা অর্জনে ধারাবাহিক শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আইসিএসবি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, পুঁজিবাজার নিয়ত পরিবর্তনশীল, এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে ও গভর্ন্যান্স পেশাজীবীগণের কর্মদক্ষতা অর্জনের ক্ষেত্রে এ ধরণের CPD প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
তিনি আরও বলেন, এ ক্ষেত্রে চার্টার্ড সেক্রেটারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার বক্তব্যের মূল অংশে গভর্ন্যান্স পেশাজীবী হিসেবে তাদের IPO-এর প্রস্তুতি, নিয়ন্ত্রক সংস্থার বিধান সমূহের পরিপালন, পরিচালনা পর্ষদের কার্যকারিতা বৃদ্ধি, তথ্য প্রকাশ ব্যবস্থাপনা এবং তালিকাভুক্তি-পরবর্তী কর্পোরেট গভর্ন্যান্স নিশ্চিত করতে তাদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। সেশন চেয়ারম্যান তার বক্তব্যে IPO-এর সংখ্যার চেয়ে এর গুণগত মানের ওপর বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন। তিনি আরও উল্লেখ করেন, একটি টেকসই পুঁজিবাজারের গড়ে তুলতে সবচেয়ে মূল্যবান সম্পদ হল বিনিয়োগকারীদের আস্থা; এই আস্থা ফিরিয়ে আনতে গভর্ন্যান্স পেশাজীবিদের ভূমিকা অপরিসীম। 
প্রশ্নোত্তর পর্বটি অত্যন্ত প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক ছিল; সিপিডি প্রোগ্রামে অংশগ্রহণকারীগণ নতুন নিয়ম বাস্তবায়নের ব্যবহারিক দিক বিষয়ে উপস্থিত বক্তাদের সাথে মত বিনিময় করেন। 
সিপিডি প্রোগ্রামে উল্লেখযোগ্য সংখ্যক চার্টার্ড/কোম্পানি সচিব, পরিচালক, করপোরেট নির্বাহী, সুশাসন পেশাজীবী, সিএস প্র্যাকটিশনার এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এছাড়াও উক্ত আয়োজনে আইসিএসবি’র সেক্রেটারি ও সিইও জনাব মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিএসবির পিডিসির সদস্য জনাব মুন্সী ফাহিমা রহমান এফসিএস। 
পরিশেষে, আইসিএসবির প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিটির মেম্বার-সেক্রেটারি জনাব ইসরাত জাহান রিমি এফসিএস এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সিপিডি প্রোগ্রামটি সমাপ্ত হয়। 
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…