Abdul Ohab
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।
জানা যায় ১২ অক্টোবর সোমবার রাত সাড়ে ৯টার দিকে মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের রানি মুখার্জি @ দেবী রানি হিজড়া (৪৯)কে ৪৬ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।
আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবন এবং ব্যবসার সাথে জড়িত। মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।