logo

সময়: ০৩:২৩, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

ফুলবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Ekattor Shadhinota
১৩ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১০:০৩
photo
ফুলবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

শাহজামাল শাওন, 

ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৩ অক্টোবর, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় আসন্ন দুর্গাপূজাকে নিরাপদ ও উৎসবমুখর করতে প্রস্তুতিমূলক সভা অনুনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম, পল্লী বিদ্যুতের ফুলবাড়ী উপজেলা জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আখতারুজ্জামান সওদাগর, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনজুরা বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: আব্দুল মালেক, সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সিনিয়র আহবায়ক শ্রী: বীরেন্দ্রনাথ রায় প্রমূখ।  

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরীন, জনস্বাস্থ্য প্রকৌশলের উপ- প্রকৌশলী হাসান আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ।

 

 সভায় উপজেলার ৭৮ টি পূজা মন্ডপের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…