logo

সময়: ০৩:২২, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:২২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী নগরীতে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু

Masud Rana
১৩ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:০১
photo
রাজশাহী নগরীতে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জিয়ারুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার খড়খড়ি কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিনারুল নামে অপর এক ব্যক্তি আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত জিয়ারুল ইসলাম মৃত ওসমান আলীর ছেলে। খড়খড়ি এলাকায় বাঁশের তৈরি আসবাবপত্র বিক্রির দোকান রয়েছে তাঁর। স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়ারুল ও মিনারুল সম্পর্কে চাচাতো ভাই। তাঁদের পূর্বপুরুষদের মধ্যে প্রায় ৪০ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে এবং মামলাও চলমান রয়েছে।
স্থানীয়রা জানায়,রবিবার মিনারুল এক ক্রেতাকে নিয়ে বিরোধপূর্ণ জমি বিক্রির জন্য দেখাতে গেলে বিষয়টি জিয়ারুলের পক্ষের লোকজন জানতে পারেন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে জিয়ারুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে নওদাপাড়া ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
তবে মিনারুলের পরিবারের দাবি, জিয়ারুলকে মারধর করা হয়নি; হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ রামেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…