logo

সময়: ০৩:২৮, সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:২৮ অপরাহ্ন

সর্বশেষ খবর

সুরা আহযাব অর্থ সহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

Ekattor Shadhinota
০৭ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:৫৮
photo
সুরা আহযাব অর্থ সহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

পবিত্র কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সুরা ‘সুরা আহযাব’-এর বাংলা অর্থ ও অনুবাদ সর্বসাধারণের পাঠার্থ ও ভাবাবেগের সুবিধার্থে তুলে ধরেছেন বিশিষ্ট আলেম, সমাজসেবক ও শিক্ষাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সংকলিত এই অনুবাদে মহান আল্লাহর ভয়, তাকওয়া, রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ এবং সর্বাবস্থায় এক আল্লাহর ওপর ভরসা রাখার তাগিদ দিয়ে সুরাটির সূচনা উপস্থাপন করা হয়েছে।

উক্ত বঙ্গানুবাদে সামাজিক সংস্কার ও ইসলামী জীবনবিধানের মৌলিক নির্দেশনা ফুটে উঠেছে। প্রাচীন জাহেলিয়াতের কুসংস্কার দূরীকরণ, পোষ্যপুত্রের বিধান, আল্লাহর বিধানের সামনে মুমিনদের আনুগত্য, নবী করিম (সা.)-এর প্রতি দরুদ পাঠের গুরুত্ব এবং পরকালের কঠিন হিসাব-নিকাশের বিষয়গুলো অত্যন্ত স্পষ্টভাবে সংকলনটিতে উঠে এসেছে। একইসঙ্গে খন্দক যুদ্ধ (আহযাব)-এর প্রেক্ষাপট, মুনাফিকদের মানসিকতা এবং কঠিন পরিস্থিতিতে মুমিনদের ঈমানী দৃঢ়তার ইতিহাসও এতে চমৎকারভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

মানবজীবনের সর্বক্ষেত্রে আমল-আচরণ সংশোধন ও সঠিক কথা বলার তাগিদ প্রদান করে অনুবাদের শেষাংশে আমানত রক্ষার দায়িত্ব ও পরকালীন জবাবদিহিতার কথা উল্লেখ করা হয়েছে। সংকলক হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেট নগরীর কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব, হযরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল এবং হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া দাখিল মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম, সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সামাজিক ও দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…