logo

সময়: ০৩:১৬, সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:১৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

রামগড়ে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার কাঠ জব্দ

Ekattor Shadhinota
০৭ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:২৮
photo
রামগড়ে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার কাঠ জব্দ

পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে কাঠ পাচার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করেছে ৪৩ ব্যাটালিয়ন বিজিবি। জব্দকৃত কাঠের সিজার মূল্য আনুমানিক  প্রায় ১৬ লাখ ২ হাজার ৬৯৫ টাকা।

৬ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩টার দিকে রামগড় সদর দপ্তরের আওতাধীন ৪৩ বিজিবি কয়লারমুখ চেকপোস্টের একটি টহল দল পাচারের পথে কাঠ গুলো জব্দ করে।  

 বিজিবি সূত্রে জানা যায়- জোরারগঞ্জ থানার অন্তর্ভুক্ত ৪৩ ব্যাটালিয়ন বিজিবির কয়লারমুখ চেকপোস্টের অভিযান পরিচালনার সময় বিভিন্ন প্রজাতির কাঠ ৪৯৫.২৩ ঘনফুট জব্দ করা হয়। তবে কাঠ পরিবহনের সঙ্গে জড়িত কাউকে এ ঘটনায় আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিজিবির প্রেস ব্রিফিংয়ে কোনো তথ্য জানা যায়নি।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, পার্বত্য চট্টগ্রাম এলাকায় অবৈধ মাদকদ্রব্য, কাঠসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে কয়লারমুখ চেকপোস্ট নিয়মিত  অভিযান পরিচালনা করা হচ্ছে। চেক পোস্টটি প্রত্যেক দিন অভিযান কার্যক্রম চালমান রয়েছে। সীমান্ত ও গুরুত্বপূর্ণ সড়কপথে সন্দেহজনক যানবাহন ও মালামাল তল্লাশির মাধ্যমে অবৈধ পণ্য পরিবহন বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

রামগড় বিজিবি সদর দপ্তর হতে জানানো হয়- নিয়মিত তল্লাশি সীমান্ত সুরক্ষায় নজরদারি জোরদারের ফলে এলাকায় চোরাচালান প্রবণতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।বিজিবি অবৈধভাবে পাচার হওয়া পণ্য আটক করে সরকারের রাজস্ব আয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রামগড় ৪৩ ব্যাটালিয় বিজিবি সদরদপ্তরে আরো জানা -দেশের সীমান্ত সুরক্ষায় ও পার্বত্য অঞ্চল গুলোতে অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। চেকপোস্ট গুলোতে অভিযান কার্যক্রম আরও জোরদারের মাধ্যমে অবৈধ পণ্য পরিবহন ও পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…