logo

সময়: ০৩:২৮, সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:২৮ অপরাহ্ন

সর্বশেষ খবর

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা

Ekattor Shadhinota
০৭ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:১২
photo
সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সুবিধা গ্রহণের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা জারি করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।


দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীদের অতিরিক্ত উপস্থিতির কারণে কার্যালয় এলাকা ও এর চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর বুধবার থেকে পূর্বে সময় নির্ধারণ ব্যতীত আর কোনো বায়োমেট্রিক গ্রহণ করা হবে না।

 

তবে যাদের আবেদনের নির্দিষ্ট তারিখ ও সময় ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে, তারা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হয়ে বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

ভিড় এড়িয়ে সুশৃঙ্খল উপায়ে পরিষেবা প্রদান নিশ্চিতের লক্ষ্যে প্রবাসীদের নির্ধারিত নীতি ও নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…