logo

সময়: ০৩:২৮, সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:২৮ অপরাহ্ন

সর্বশেষ খবর

জ্বালানি তেলের দাম দ্বিগুণ করলো ইরান

Ekattor Shadhinota
০৭ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:০১
photo
জ্বালানি তেলের দাম দ্বিগুণ করলো ইরান

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ জোরদারের মুখে কৌশলগত হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের অংশবিশেষ জুড়ে একটি নতুন ‘নিষিদ্ধ এলাকা’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইরান। একই সঙ্গে অভ্যন্তরীণ বাজারে অতিরিক্ত ব্যবহারকারীদের জন্য পেট্রোলের দাম দ্বিগুণ করার ঘোষণা দেওয়া হয়েছে।  

সোমবার (৭ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান মহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন নৌবাহিনীর অবরোধ রেখা থেকে শুরু করে পারস্য উপসাগরের নির্দিষ্ট এলাকা নিয়ে এই নিষিদ্ধ অঞ্চল গঠন করা হবে। এই এলাকায় প্রবেশকারী যেকোনো জলযানকে ইরানের নিজস্ব নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

অভ্যন্তরীণ অর্থনীতির ওপর চাপ সামলাতে আগামী ৮ সেপ্টেম্বর সকাল থেকে প্রতি লিটার তেলের তৃতীয় ধাপের দর ৫ হাজার তোমান থেকে বাড়িয়ে ১০ হাজার তোমান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি মুখপাত্র ফাতেমে মহাজেরানি নিশ্চিত করেন, মাসিক কোটার প্রথম ও দ্বিতীয় ধাপের পেট্রোলের দাম অপরিবর্তিত থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ইরানি রিয়ালের মান ধারাবাহিকভাবে কমছে। বর্তমানে খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য বেড়ে ২ দশমিক ২ মিলিয়ন রিয়ালে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সম্প্রতি ইরানের ওপর পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবরোধ আরোপের পরিকল্পনা প্রকাশ করেছিলেন। যার অংশ হিসেবে ওয়াশিংটন দেশটির তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে সামুদ্রিক অবরোধ ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…