Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর সীমান্ত এলাকায়
পৃথক অভিযানে ২৯৯ পিস ভারতীয় ইয়াবা, ১৯০ পিস ভারতীয়
ট্যাপেনটাডল ট্যাবলেট ও ১৭ বোতল ভারতীয় ঊংশঁভ সিরাপ জব্দ
করেছে বিজিবি। এসব মাদকদ্রব্যের সবগুলোই পরিত্যাক্ত অবস্থায় জব্দ
করা হয়।
শনিবার (২৯ আগস্ট) ভোর ৫টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের (১
বিজিবি) অধীন খানপুর বিওপির একটি আভিযানিক দল দামকুড়া
থানার ষাঁট বিঘা এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে ২৯৯ পিস
ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
একই রাতে, রাত পৌরে ১টার দিকে শাহাপুর বিওপির নিয়মিত টহল
দল কাটাখালী থানার টাংগন পশ্চিমপাড়া এলাকায় বালুর চরে অভিযান
চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১৯০ পিস ভারতীয় ট্যাপেনটাডল
ট্যাবলেট জব্দ করা হয়।
এর আগে শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে বেলপুকুর
থানার জামিয়া পাড়া আমবাগানে অভিযান চালিয়ে মাটিতে
লুকানো অবস্থায় ১৭ বোতল ভারতীয় ঊংশঁভ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা
দেওয়া হয়েছে। এসব ঘটনার সাথে জড়িত মাদক কারবারিদের শনাক্ত
করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির
গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।