logo

সময়: ১০:১৯, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

লাকসামে ৪ শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা সেবা দিল জামায়াত

YOUSUF YOUSUF
২৯ আগস্ট, ২০২৬ | সময়ঃ ০৭:৫৯
photo
লাকসামে ৪ শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা সেবা দিল জামায়াত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা 
 কুমিল্লার লাকসামে ৪ শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা করেছে জামায়াতে ইসলামী। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কার্যক্রম পরিচালিত হয়। ডাঃ তারেকুল ইসলামের নেতৃত্বে ১২৩টি বুথে অর্ধশত অভিজ্ঞ টেকনেশিয়ান ডিজিটাল ডিভাইসের মাধ্যমে এ সেবা দেন।
লাকসাম পৌরসভা নির্বাচনে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সুন্নাতে খৎনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শহীদ উল্লাহর পরিচালনায় উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি একেএম শাহআলম, সেক্রেটারি মাওলানা সাহাবুদ্দিন হায়দার, পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ নুরে আলম প্রমুখ। এ সময় কাউন্সিলর প্রার্থী মাওলানা আবু জাফর সালেহ, মোঃ সাইফুল ইসলাম খোকন, জাহাঙ্গীর আলম, আকবর হোসেন মোল্লা, মোঃ মমিন মাওলা, আবুবকর জাহিদ, লোকমান হোসেন, ফরিদ উদ্দিন ছিদ্দিকীসহ ৯টি ওয়ার্ডের আমীর সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।  
দিনব্যাপী সুন্নাতে খৎনা সেবা নিতে আসা শিশু অভিভাবক ও বিপুল সংখ্যক জনসাধারণের  উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সুন্নাতে খৎনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…