জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার নতুন সিলেবাসের পত্রকোড ২১২১০৯ (Introduction to Social Work)-এর স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সময়সূচি ছড়িয়ে পড়েছে। প্রচারিত ওই সময়সূচিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া।
স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো সময়সূচি দেখে শিক্ষার্থী বা সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হলে তা যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হবে।
।