logo

সময়: ০৫:০১, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৫:০১ অপরাহ্ন

সর্বশেষ খবর

ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

Ekattor Shadhinota
১৭ আগস্ট, ২০২৬ | সময়ঃ ১০:০১
photo
ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা হলো ৩ এবং এর উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে।


আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।  

অধিদপ্তরের ভূমিকম্পসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়। এটি ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

স্বল্পমাত্রার এ ভূমিকম্পে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে কম্পন অনুভূত হয়।

তবে এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

নরসিংদীর শিবপুরে ভূ-কম্পন অনুভূত
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…