logo

সময়: ০৪:৫০, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৪:৫০ অপরাহ্ন

সর্বশেষ খবর

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

Ekattor Shadhinota
১৬ আগস্ট, ২০২৬ | সময়ঃ ০৩:৩৩
photo
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) থেকে শুরু হয়েছে। ইউনিভার্সিটির মোহাম্মদপুরের আদাবরস্থ স্থায়ী ক্যাম্পাসে সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার বি. জে. মোঃ মাহবুবুল হক (অব.)। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশন ও ইকোনমিক্স অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোস্যাল সাইন্স এন্ড ‘ল’ অনুষদের ডীন অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সাদিক ইকবাল, সোসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. এম. এম. এনামুল আজিজ, ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আবু ইছা গাজী, ইইই বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ খালিদ হোসেন, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সউদ সহ ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তাগণ।

এবারের ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সরজমিনে পরিদর্শনের সুযোগ পাবে। এছাড়া মেলা চলাকালীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিক নির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, মেলা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ফল সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফলের উপর সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ১০০% কোর্স ফি মওকুফ ছাড়াও মেলায় অতিরিক্ত ৫ (পাঁচ) হাজার টাকা থেকে ১০ (দশ) হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন।  

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকেল ৪টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ২১ আগস্ট শুক্রবার।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…