logo

সময়: ০৯:১৬, সোমবার, ২০ জুলাই, ২০২৬

৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৯:১৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

‎পানছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

Ekattor Shadhinota
১৯ জুলাই, ২০২৬ | সময়ঃ ১২:৪৫
photo
‎পানছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

‎রবিবার (১৯ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের নেতৃত্বে পানছড়ি মাছ বাজারে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

‎অভিযানকালে বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সত্যতা পাওয়ায় দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।

‎এ সময় পানছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা এবং পানছড়ি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।  

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…