logo

সময়: ০৯:৫২, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৯:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রামগড়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

Ekattor Shadhinota
২০ জুলাই, ২০২৬ | সময়ঃ ০৩:২০
photo
রামগড়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

রামগড়ে শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে থানার পুলিশ।
খাগড়াছড়ির রামগড়ে এক ১৩ বছর বয়সী কিশোরী মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ঢাকায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে উঠে এসেছে  দুলাভাইয়ের (সাকিবুল ইসলাম (২৯)রাজু’র বিরুদ্ধে।  

 জানা যায়,১৯জুলাই রবিবার রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করেছে রামগড় থানা-পুলিশ। পরে,২০জুলাই সোমবার সকালে খাগড়াছড়ির আমলি আদালতের  নির্দেশে কারাগারে পাঠানোর হয়।

 গ্রেফতাকৃত মোঃসাকিবুল ইসলাম রাজু(২৯)। মোঃ সাইদুল ইসলামের ছেলে। তিনি রামগড় উপজেলার০১নং রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার বাসিন্দা এবং ভুক্তভোগী বড় বোনের স্বামী।

মামলার এজাহারে জানা যায় ,গত ২২জুন সোমবার  সকাল ৭টা ৪৫ মিনিটে সময় রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার সামনে থেকে১৩বছরের পড়ুয়া ছাত্রী নিখোঁজ হন। সেদিন তিনি বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন।

পরে দীর্ঘ সময়েই বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছাত্রীর কোন সন্ধানে না পাওয়ায় পরে তার মা রামগড় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়,বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ব্যবহার এর সহায়তায় ঘটনার ২৭দিন পর১৯জুলাই রবিবার রামগড়, সোনাইপুল বাজার এলাকা হতে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে আরোও জানা যায়,   ভুক্তভোগী উদ্ধার হাওয়ার পর   অভিযোগ করেন, 
যে তার ভগ্নীপতি(সাকিবুল ইসলাম,রাজু২৯) প্রেমের সম্পর্কে প্রলোভন দেখিয়ে তাকে গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার সামনে থেকে কৌশলে ঢাকার উত্তরায় নিয়ে যান। সেখানে একটি ভাড়া বাসায় তাকে আটকে রেখে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে কিশোরী  অভিযোগ করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি মোবাইল ফোনসহ ইন্টারনেটভিত্তিক যোগাযোগের সব মাধ্যম বন্ধ রাখেন।দীর্ঘদিন চেষ্টায় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধার করেছি এবংঅভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছল।

ওসি আরো জানান , ভুক্তভোগীর মা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।আইনের বিধি মোতাবেক মামলায় গ্রেফতারকৃত আসামিকে সোমবার আদালতে সোর্পদ করে পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।অভিযোগে  
 মামলা তদন্ত চলছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…