খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৯ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের নেতৃত্বে পানছড়ি মাছ বাজারে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সত্যতা পাওয়ায় দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।
এ সময় পানছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা এবং পানছড়ি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।