logo

সময়: ১২:৩৪, রবিবার, ০৫ জুলাই, ২০২৬

২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরের রাজাবাড়ী-দমদমা সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Ekattor Shadhinota
০৪ জুলাই, ২০২৬ | সময়ঃ ০৬:৫২
photo
প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরের রাজাবাড়ী-দমদমা সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঢাকা, ২০ আষাঢ় (৪ জুলাই): 

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী-দমদমা সড়কের প্রায় এক কিলোমিটার অংশ নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই ধসে পড়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের ধস এবং নিম্নমানের নির্মাণকাজের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর আজ প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ধসে পড়া সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নির্মাণকাজের সার্বিক অগ্রগতি, কারিগরি মান এবং ধসের সম্ভাব্য কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। একইসঙ্গে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনগণের ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, এলজিইডি গাজীপুর জেলা নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নানসহ স্থানীয় প্রশাসন ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা এবং প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক পরিদর্শনের ফলে সড়ক ধসের প্রকৃত কারণ উদঘাটিত হবে, দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের নিম্নমানের নির্মাণকাজ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…